Header Ads Widget

Responsive Advertisement

মরহুম মজিবর এমপির স্মরনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা



লালমনির খবর প্রতিনিধি (আদিতমারী): জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে কলেজের সাবেক সভাপতি আদিতমারী-কালীগঞ্জ আসনের এমপি মরহুম আলহাজ্ব মজিবর রহমানরের আত্মার মাগফিরাত কামনা করে মার্চ মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আয়োজিত আলোচনা সভায় কলেজ পরচিালনা কমিটির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞনের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম, জেলা স্কাউটের সম্পাদক মোজ্জাম্মেল হক, আদিতমারী কান্তেশ্বর বর্মন বালিকা বিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসে আরা বেগম, সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র, উপাধক্ষ্য কে এম ওবাইদুল হক প্রমূখ।
সভা শেষে সাবেক এমপি মরহুম আলহাজ্ব মজিবর রহমানের রুহ্রে আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Post a Comment

0 Comments