লালমনির খবর ডেক্স ॥ লালমনিরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১১০পিচ ইয়াবাসহ ১জনকে আটক করে। শুক্রবার রাতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বসুনীয়া স্কুলের সামনে থেকে ওই ইয়াবা গুলো উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের মোঃ এনামুল মাষ্টারের পুত্র মোঃ আহসান হাবিব সুমন (২৮)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এএসআই আনোয়ার, কনস্টেবল সাজ্জাদ ও শাজাহানসহ সঙ্গীয় ফোর্স লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বসুনীয়া স্কুলের সামনে ওৎ পেতে থাকে। এক সময় ওই মাদক ব্যবসায়ী সুমন ইয়াবা বিক্রয়ের জন্য স্কুলের সামনে এলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১১০ পিচ ইয়াবা উদ্ধার করে আদিতমারী থানায় নিয়ে আসে। ওই এলাকার লোকজন জানায়, উক্ত মাদক ব্যবসায়ী সুমন দীর্ঘদিন থেকে ইয়াবাসহ গাঁজা, ফেন্সিডিল ও হেরোইনের ব্যবসা চালিয়ে আসছিল। তার এই মাদক ব্যবসার খবর জানাজানি হয়ে পড়লে ডিবি পুলিশ শুক্রবার রাতে ১১০ পিচ ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই মিজান বাদী হয়ে মাদক দ্রব্য আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৫।
উল্লেখ্য, মাদক ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য আইনে একাধীক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ প্রশ্সানের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

0 Comments
Thanks for your comments