Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ ০৩ জন আসামী আটক

 রাইসুল ইসলাম সেনা, লালমনিরহাট ॥
গত ১২ মে ২০১৬ তারিখে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা মোগলহাট সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে কর্ণপুর এলাকা থেকে (১) মোঃ মাইদুল ইসলাম (৩৮), পিতা- মৃত মোজাহার ইসলাম, গ্রাম উত্তর সাপটানা, (২) শফিকুল ইসলাম (৩২), পিতা- মৃত করিম মন্ডল, গ্রাম- ভাটিবাড়ী, (৩) মোঃ আমিনুল ইসলাম (৩৬), পিতা- সিদ্দিকুর রহমান, গ্রাম-সাপটানা, সকলের পোঃ+থানা+জেলা- লালমনিরহাট। উল্লিখিত তিন জনকে ০১ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি মোটর সাইকেলসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের নামে মামলা দায়ের করে ফেন্সিডিল এবং মোটর সাইকেলসহ লালমনিরহাট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ফেন্সিডিল ও মোটরসাইকেল এর আনুমানিক মূল্য ১,২০,৪০০/- (এক লক্ষ বিশ হাজার চারশত) টাকা। উল্লেখ্য, মাদক পাচার ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments