রাইসুল ইসলাম সেনা, লালমনিরহাট ॥
গত ১১ মে ২০১৬ তারিখে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে পূর্বজগতবেড় এলাকা থেকে মোঃ মাজেদুল ইসলাম (৩০), পিতা-আবুল কাশেম, গ্রাম-র্প্বূজগতবেড়, পোঃ-টংটিংডাঙ্গা, থানা-পাটগ্রাম, জেলা- লালমনিরহাটকে ০৬টি ভারতীয় গরুসহ আটক করে। আটককৃত ব্যক্তির নামে মামলা দায়ের করে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও আঙ্গরপোতা বিওপি’র সর্দারপাড়া এলাকা থেকে আরো ০২টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত ০৮টি গরু পাটগ্রাম শুল্ক অফিসে জমা করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা। উল্লেখ্য, মাদক পাচার ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।

0 Comments
Thanks for your comments