Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় লালমনিরহাট জেলা আ’লীগের সংবাদ সম্মেলন

রাইসুল ইসলাম সেনা, লালমনিরহাট ॥
লালমনিরহাটে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি’র বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় সংবাদ সম্মেলন করেছে লালমনিরহাট জেলা আ’লীগ।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে লালমনিরহাট জেলা আ’লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান।
লালমনিরহাট জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২১ জানুয়ারী দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ১ম পৃষ্ঠায় লালমনিরহাটে মোতাহার সা¤্রজ্য শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পুর্ন কাল্পনিক ও মিথ্যা। মোতাহার হোসেন এমপি ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি, ৬৯ গণঅভ্যুথান, ৭০ এর নির্বাচন এবং সর্বোপরি বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন এবং মুক্তিযোদ্ধা হিসেবে নবগঠিত বাংলাদেশ সেনাবহিনীর ২য় ব্যাচে কমিশন লাভ করেন। 
জেলা আ’লীগ বিশ^াস করেন মোতাহার হোসেন এর নেতৃত্বে আ’লীগের জনপ্রিয়তায় ভাটা পড়েছে এ কথাটি  লালমনিরহাট জেলা আ’লীগ কোন ভাবেই মনে করে না। বরং তার নেতৃত্বে লালমনিরহাট জেলা আ’লীগ বিগত দিনের চেয়ে আরও বেশী শক্তিশালী ও গতিশীল হয়েছে। তিনি বাংলাদেশ আ’লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় তার নেতৃত্বে জেলা কমিটির প্রতিটি সভায় সদস্যগণকে প্রতিটি উপজেলায় সাংগঠনিক দায়িত্ব অর্পন, উপজেলা, ইউনিয়ন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হচ্ছে। যা তার রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। 
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার বলেন, দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে একজন সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তির নামে এহেন সংবাদ প্রকাশ করায় লালমনিরহাটবাসী বিস্মিত। তিনি লালমনিরহাট জেলাবাসীকে এ পত্রিকা পড়া থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করেন।
এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আশরাফ হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, পৌর আ’লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।
এর আগে সোমবার রাতে জেলা আ’লীগ কার্যালয়ে পৌর আ”লীগের আয়োজনে পৌর আ’লীগের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments