Header Ads Widget

Responsive Advertisement

সংবাদপত্র বিক্রেতা প্রতিবন্ধী আমিনুল ট্রেন দুর্ঘটনায় নিহত

রাইসুল ইসলাম সেনা, লালমনিরহাট ॥
লাশটি পড়ে আছে রেল লাইনের মাঝখানে সমস্ত শরীরের পেপার দিয়ে ঢাকা। আমাদের সবার প্রিয় বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী পত্রিকা বিক্রেতা আমিনুল ইসলাম (৪০) আজ শুক্রবার (২ফেব্রুয়ারী)  দুপুর  ২টায় লালমনিরহাট রেলওয়ে ষ্টেশনের  ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। বাক, শ্রবণ ও প্রতিবন্ধী আমিনুল স্ত্রী ও তিন সন্তান নিয়ে চরম দারিদ্রতার মধ্যে জীবন যাপন করছিল। আমিনুল ইসলামের বাড়ী লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের শহরের শহীদ শাহজাহান কলোনী। তার বাবা বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফুর গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। 
প্রতিবন্ধী হয়েও সে কারো কাছে হাত পেতে খেতো না। নিজেই পত্রিকা বিক্রয় করে জীবিকা নির্বাহ করতো। 
পত্রিকার এজেন্ট সাজিদ আলম জানান, সে দীর্ঘ ২০ বছর ধরে সংবাদপত্র বিক্রয় করে আসছিল। তার এ অকাল মৃত্যুতে জেলা সাংবাদিক বৃন্দ গভীর শোক প্রকাশ করেছে। 

Post a Comment

0 Comments