লালমনিরহাট: তিস্তা ব্যারাজের উপর দিয়ে যান বাহন চলাচলকে কেন্দ্র করে
সোমবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নিরাপত্তা কর্মী ও ট্রাক শ্রমিকদের মধ্যে
সংর্ঘষের ঘটনা ঘটে। এতে তিস্তা ব্যারাজের নিরাপত্তা বিভাগের সহকারী
পরিচালক (গোয়েন্দা) প্রকৌশলী হাফিজুর রহমানসহ উভয় পক্ষে অন্তত ৫ জন আহত
হয়েছে।
এ সময় বিক্ষুপ্ত শ্রমিকেরা ব্যারেজের উপর দিয়ে বয়ে যাওয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় ৬ঘন্টা ব্যাপী অবরোধ ধাকায় রাস্তার দু’পাশে শতাধিক গাড়ী আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৬ টার দিকে কয়েকজন ট্রাক শ্রমিক গেট খুলে দেয়ার জন্য চাপ দিতে থাকে। এতে ওই ব্যারাজের প্রধান নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী পরিচালক (গোয়েন্দা) প্রকৌশলী হাফিজুর রহমান রাজি না হলে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে ট্রাক শ্রমিকদের হাতা-হাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে একটি ট্রাক গেট খুলে ভিতরে চলে যায়। পরে ধাওয়া করে তাকে প্রকৌশলী হাফিজুর রহমান আটক করলে আনসারদের সঙ্গে ট্রাক শ্রমিকদের সংর্ঘষ বাধেঁ। ওই সংঘর্ষে প্রকৌশলী হাফিজুর রহমান, ট্রাক শ্রমিক ডাবলু ও সাইফুলসহ অন্তত ৫ জন আহত হয়।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী পরিচালক (গোয়েন্দা ) প্রকৌশলী হাফিজুর রহমান তাদের ২ শ্রমিককে অন্যায় ভাবে আটক ও মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ট্রাক ড্রাইভার ও ট্রাক শ্রমিকেরা বুড়িমারী-রংপুর ও নীলফামারী মহাসড়ক ট্রাক দিয়ে বেরিকেট সৃষ্টি করে অবরোধ করে ওই কর্মকর্তাকে প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী (যান্ত্রিক) আনিছুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তারা ছুটে যান ঘটনাস্থলে।
পরে তারা ট্রাক শ্রমিকদের সাথে দীর্ঘ সময় বৈঠক করে গোয়েদা কর্মকর্তা প্রকৌশলী হাফিজার রহমানকে প্রত্যাহারের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ১ টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ ট্রাক শ্রমিকেরা । হাতীবান্ধা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 Comments
Thanks for your comments