লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি
ইউনিয়নের কিসামত চড়িতাবাড়ি গ্রামের বৃদ্ধ হাশেম আলীর বাড়িতে অগ্নিকাণ্ডে
গৃহকর্তা ও তার স্ত্রী দগ্ধ হয়েছেন। এ ঘটনায় তিনটি গবাদি পশু মারা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন, বৃদ্ধ হাশেম আলী (৮০) ও তার স্ত্রী খোতেজা বেগম (৭৫)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ হাশেম আলীর গোয়াল ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এসময় হাশেম আলী ও তার স্ত্রী খোতেজা বেগম দগ্ধ হন। এ ছাড়া অগ্নিকাণ্ডে তিনটি গরু মারা যায় ও দু’টি দগ্ধ হয় এবং দু’টি ঘর সম্পুর্ণ পুড়ে যায়। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি ক্ষতিগ্রস্ত পরিবারটি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গোয়াল ঘরে মশার কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে তিনি জানান।

0 Comments
Thanks for your comments