Header Ads Widget

Responsive Advertisement


সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত
http://uttorbangla.com/wp-content/uploads/2013/01/bsf-gun-man-598x350.jpg
সাফিউল ইসলাম সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বুধবার রাত ১০ টার দিকে বিএসএফের গুলিতে শিমুল (৩০)  নামে একজন নিহত হয়েছে।
জানাযায়, শিমুলসহ ১০/১২ জনের একদল গরুর রাখাল ভারতীয় গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার সময় কুচবিহারের মাথাভাঙ্গা থানার বুরাবুড়ি ক্যাম্পের বিজিবি টহলদল তাদের লক্ষ করে গুলি ছুড়লে ৮৬০ নম্বর মেইন পিলার এর ৫ এক্স সাব পিলারের কাছাকাছি শিমুল গুলিবিদ্ধ হয়। এসময় সাথে থাকা সহযোগীরা তাকে নিয়ে পালিয়ে আসে। এর পর পাটগ্রাম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

Post a Comment

0 Comments