হাতীবান্ধা, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাসাইটারী বট তলা
এলাকায় বুধবার সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে এক
হোটেল শ্রমিক নিহত হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ওই এলাকায় সন্ধ্যায়
আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ
বাঁধে। ওই সংঘর্ষ থামাতে যায় আঃ হামিদের পুত্র হোটেল শ্রমিক মিলন হোসেন
(২২)। এ সময় উভয় গ্রপের ছোড়া পাথরে আঘাতে গুরুত্বর আহত হয় মিলন। পরে তাকে
স্থানীয় হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ওই সংঘর্ষে আহত
৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
হাতীবান্ধা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 Comments
Thanks for your comments