লালমনির খবর ডেক্স ॥
‘ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন পূর্বক ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তার সর্যাদা প্রদান, শতভাগ বেতন-ভাতাসহ সকল সুবিধাদি সরকারী কোষাগার থেকে প্রদান ও আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান সংক্রান্ত ৩দফা দাবীতে ২দিনব্যাপি কর্মসূচীর ২য়দিন সোমবার কর্মবিরতি পালন করেছে লালমনিরহাটের ৫টি উপজেলার ইউনিয়ন পরিষদ সচিবগণ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলার ৫ উপজেলার ৪৫ টি ইউনিয়নের সচিবরা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মবিরতি কর্মসূচী পালন করে। কর্মসুচি পালন কালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) লালমনিরহাট জেলা শাখার সভাপতি সিরাজুল হক তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের যত সেবা-সবই করে সচিব একা’। তারপরেও সরকার তাদেরকে সরকারী সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে আসছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) লালমনিরহাট জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম বলেন, তাদের দাবী মেনে না নেয়া হলে আগামীতে বৃহত্তম কর্মসুচি দেয়া হবে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,সদর থানা সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, আদিতমারী উপজেলা সভাপতি এমদাদুল হক, সাধারন সম্পাদক আব্দুস সালাম, কালীগঞ্জ উপজেলা মোঃ শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ মাহবুব সরওয়ার, হাতিবান্ধা উপজেলা সভাপতি মঈনুল হোসেন মুকুল, সাধারন সম্পাদক কল্লোল রায় ও পাটগ্রাম উপজেলা সভাপতি মোঃ তুহিন হোসেন, সাধারন সম্পাদক আরিছুর রহমান প্রমূখ।

0 Comments
Thanks for your comments