Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটের ৩দিন ব্যাপি ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ নিউ স্টার ক্লাবের সৌজন্যে মুসল্লিদের খাবার পানি, স্যালাইন, টিসু ও খাদ্য বিতরণ

 রাশেদুল ইসলাম রাশেদ, লালমনিরহাট ॥
লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠে বিশ্ব মুসলিম জাহানের দ্বিতীয় বৃহতম তাবলিগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমা শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।  সকাল ১০টা ৪৫ থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত ১০ মিনিট ব্যাপী মোনাজাতে জেলার লক্ষাধীক ধর্মপ্রান মুসল্লিরা অংশ গ্রহন করেন। মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের অন্যতম মুরব্বি ও ঢাকাস্থ কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা যোবায়েন হাসান। গত ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় এ ইজতেমা। এছাড়া শনিবার বাদ ফজর তাবলিগের জামাতের পাচঁ কাজের উপর গুরুত্বপূর্ন বয়ান করা হয়।
এদিকে শহরের নর্থ বেঙ্গল মোড়স্থ নিউ স্টার ক্লাবের সৌজনে  ইজতেমায় আগত মুসল্লিদের জন্য খাবার পানি, স্যালাইন, টিসু পেপার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন নিউ স্টার ক্লাবের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন নিউ স্টার ক্লাবের সভাপতি আলহাজ্ব শেখ আবু তাহের ও সাধারণ সম্পাদক মোঃ মিসাদুজ্জামান।
এই আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দুর-দুরান্ত থেকে পায়ে হেটে হাজার হাজার মুসল্লিরা ইজতেমা মাঠে জমায়েত হয়। এদিকে কালেক্টরেট মাঠ কানায় কানায় পূর্ন হওয়ার কারনে মুসল্লিরা রাস্তায় বসে মোনাজাতে শরিক হন। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে মহিলারাও মোনাজাতে অংশগ্রহন করার জন্য মজিদা খাতুন সরকারি কলেজে ও কবি শেখ ফজলুল করিম স্কুলসহ বিভিন্ন বাসা-বাড়িতে এসে জমায়েত হয়ে মোনাজাতে অংশগ্রহন করেন ।
জানাযায়, বিশ্ব ইজতেমায় লালমনিরহাট জেলাসহ উত্তর অঞ্চলের তাবলিক জামাতের অধিকাংশ মুসল্লিরা অংশগ্রহন করতে না পাড়ায় কাকরাইল তাবলিগ জামাতের মুরুব্বিদের পরামর্শক্রমে লালমনিরহাট জেলা তাবলিক জামাতের মুরুব্বিদের আয়োজনে তিনদিন ব্যাপী এ ইজতেমার আয়োহন করা হয়।
এদিকে শুক্রবার বাদ আছর ইজতেমায় অজিজুল হক (৬০)নামের এক মুসল্লির মৃত্যু হয়। জুম্মার নামাজ আদায় করতে গেলে ইজতেমায় অতিরিক্ত সূর্যের তাপ প্রবাহের ফলে নামাজ আদায় করার পর অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। তৎক্ষনাত ইজতেমার মুসল্লিরা তাকে উদ্ধার করে অবস্থানরত কছির উদ্দিন স্বাস্থ্য ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার পর লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে ইজতেমা ময়দানে বাদ এশা মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানা যায়, মৃত আজিজুল হক কয়েক মাস থেকে শারিরীকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ কন্যা রেখে গেছেন।

Post a Comment

0 Comments