জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট:
আসন্ন ইউনিয়র পরিষদ নির্বাচনে রাজাকার সন্তানকে প্রাথমিক ভাবে নৌকার প্রতীক দেওয়ার প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে লালমনিরহাট বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের হাতীবান্ধা মেডিকেল মোড়ে ঘন্টা ব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামীলীগ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। মানব বন্ধনে অংশ নেয়া আওয়ামীলীগের নেতা-কর্মীরা জানান, হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান আতি দীর্ঘ ১৯ বছর অক্লান্ত পরিশ্রম করে ওই ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন। তাই স্থানীয় আওয়ামীলীগ আতিকে আসন্ন ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
কিন্তু আওয়ামীলীগের একটি মহল টাকার বিনিময়ে রাজাকার আবুল হোসেনের ছেলে নব্য আওয়ামীলীগ কর্মী সেলিম হোসেনকে প্রাথমিক ভাবে নৌকার প্রতীক নির্বাচন করে প্রধানমন্ত্রীর কাছে প্রেরন করেন। যার প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী মানব বন্ধনে অংশ নিয়ে কঠোর প্রতিবাদ জানিয়ে রাজাকার সন্তানকে পরিবর্তন করে ত্যাগী নেতাদের নৌকা প্রতীক দেয়ার দাবি জানান। টংভাঙ্গা ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা ইউসুব আলীর ছেলে রোস্তম আলী মানবন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কান্না জড়িত কন্ঠে বলেন, টাকার বিনিময়ে যাকে নৌকার মাঝি করা হচ্ছে সেই সেলিমের বাবাই মুক্তিযুদ্ধের সময় তার বাবাকে (মুক্তিযোদ্ধা ইউসুব আলী) নির্মম ভাবে হত্যা করেছে। তাই রাজাকার সন্তানকে নৌকা না দিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান। টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৃনমুল আওয়ামীলীগের পছন্দের নৌকার মাঝি আতিয়ার রহমান আতি মানব বন্ধনে অভিযোগ করে বলেন, রাজাকার সন্তানের কাছ থেকে টাকা নিয়ে তাকে মনোনায়নের চেষ্টা করছে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সরওয়ার হায়াত খান। এ দু’নেতা ৩০ লাখ টাকা নিয়ে নির্বাচন থেকে সড়ে আসার জন্যও তাকে চাপ প্রয়োগ করছে বলে তিনি মানব বন্ধনে অভিযোগ করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হাসান মোহেদী অপন, সদস্য আব্দুল মজিদ, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান আতি, নওদাবাস ইউপি চেয়ারম্যান ফজলুল হক, টংভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ প্রমুখ।
তবে মানববন্ধন অযৌতিক উল্লেখ করে অভিযুক্ত জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সরওয়ার হায়াত খান বলেন, টাকার বিনিময়ে নয় রাজনৈতিক ম্যাকানিজমে কতিপয় নেতাকর্মী বলির পাঠা হতে পারে। এতে আওয়ামীলীগের কোন ক্ষতি হবে না।

0 Comments
Thanks for your comments