Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ৬ যুবকের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে ছয় যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার রাতে ইউএনও মো. শফিকুল ইসলাম তার নিজ কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে রায় প্রদান করেন।
শনিবার রংপুরে পীরগাছা উপজেলার সাতদরগা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রানা হামিদ নীরব তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজার দিকে এক সাক্ষাতে মিলিত হয়। সেখানেই ওই ছাত্রী তার প্রেমিকসহ কথা বলছিল। সময় লালমনিরহাট সদরের কাচারীপাড়ার মিনারুল ইসলাম তাদের পথ রোধ করে। পরে বালাপাড়া এলাকার বাসিন্দা মিনারুলের সহযোগী দুলাল হোসেন, আলম মিয়া, আশরাফুল আলম, রাশেদুল ইসলাম, হাবিবুর রহমান ওই স্কুলছাত্রীকে গালাগাল দিয়ে তার প্রেমিকসহ অপর যুবককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে তারা দুই যুবককে তাড়িয়ে দেয়। পরে বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে মিনারুল তার মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে সহযোগী রাশেদুল ইসলামের মাধ্যমে পার্শ্ববর্তী বাঁশঝাড়ের দিকে পাঠায়। সময় ওই স্কুলছাত্রী চিৎকার করলে হাইওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে এগিয়ে যায়। সময় মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পরে কৌশলে ওই সাত যুবককে আটক করা হয়

Post a Comment

0 Comments