Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে সোনালী ব্যাংক কর্তৃক ৫০ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান


স্টাফ রিপোর্টার: সোলানী ব্যাংক কর্তৃক সি এস আর-এর আওতায় গতকাল বুধবার লালমনিরহাটের মুক্তিযোদ্ধা সংসদ কম্পলেক্স হল রুমে লালমনিরহাটের ২৩ জন কুড়িগ্রাম জেলার ২৭ জন মোট ৫০ জন গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিা বক্তবে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান বলেন, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার ক্ষেত্রে সাফল্য অর্জন করলে আগামীতে এই বৃত্তি তাদের জন্য অব্যাহত থাকবে। তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পেরে বাংলার মানুষ বঙ্গবন্ধুর স্মৃতি যাদুঘরে ভীড় করছেন। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবর রহমান সোনালী ব্যাংকের মনোগ্রাম অনুমদন করেছিলেন।  সোনালী ব্যাংকের ডিএমডি বলেন, ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। সেইসাথে মুক্তিযুদ্ধের সঠিক র্নিভুল ইতিহাস জানতে হবে। তিনি বলেন সি এস আর-এর আওতায় শিক্ষাবৃত্তির জন্য সারাদেশে অনলাইনে ৭৬ হাজার আবেদন পত্র পাওয়া গেছে। তন্মধ্যে ১২ ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এই বৃত্তির সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। বিভাগীয় জেনারেল ম্যানেজার মাহবুবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সোনালী ব্যাংকের ডিজিএম রফিকুল ইসলাম, অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল, লালমনিরহাট বার্তার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এস. এম শফিকুল ইসলাম কানু, অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন সোনালী ব্যাংকের লালমনিরহাট শাখার ব্যবস্থাপক আব্দুল বারেক চৌধুরী।অনুষ্ঠানে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী, অভিভাবক, ব্যাংক কর্মকর্তা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments