Header Ads Widget

Responsive Advertisement

কবি ও গবেষক আশরাফুজ্জামান মন্ডলের ডক্টরেট ডিগ্রী লাভ

বিশেষ প্রতিনিধি: লালমনিরহাট জেলা জাদুঘরের প্রতিষ্ঠাতা এবং রংপুর অঞ্চলের বিশিষ্ট কবি গবেষক মোঃ আশরাফুজ্জামান মন্ডল ডক্টর অব ফিলোসফি (পিএইচ.ডি) ডিগ্রী লাভ করেছেন। তার গবেষণার শিরোনাম ছিল ‘‘A REVIEW ON HISTORY AND CULTURE OF RANGPUR BY RANGPUR SAHITYA PARISHAT’’ 
প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ থেকে প্রফেসর . আব্দুল খালেক এর তত্ত্বাবধানে তিনি পিএইচ.ডি গবেষণা কর্ম সম্পাদন করেন। ৮৬২ পৃষ্ঠার গবেষণা অভিসন্দর্ভে তিনি বঙ্গের উৎপত্তি থেকে আজকের বাংলাদেশ, উত্তরবঙ্গ শব্দের প্রচলন সাহিত্য-সাংস্কৃতিক ক্ষেত্রে উত্তরবঙ্গের গৌরবময় ঐতিহ্যের সংক্ষিপ্ত পরিচয়, রংপুরের ঐতিহাসিক পরিচয়, রঙ্গপুর-সাহিত্য-পরিষৎ প্রতিষ্ঠা এবং ইতিহাস সংস্কৃতি চর্চায় এর অবদানের বিষয় তথ্য-প্রমাণের আলোকে তুলে ধরেছেন।
. মোঃ আশরাফুজ্জামান মন্ডলের পিতা মোঃ শহীদুল ইসলাম মন্ডল শ্বশুড় আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবী, মাতা মোছাঃ আখতারা বেগম শ্বাশুড়ী মোছাঃ আছমা আরা বেগম গৃহীনি এবং স্ত্রী মোছাঃ আজমেরী হোসেন একজন শিক্ষিকা। তার একমাত্র কন্যা মোছাঃ আশরাফুন্নাহার লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। তিনি বর্তমানে লালমনিরহাট জেলা শহরের পূর্ব থানাপাড়ায় বসবাস করছেন। ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি বিষয়ক তার অনেক প্রকাশনা রয়েছে।

Post a Comment

0 Comments