Header Ads Widget

Responsive Advertisement

বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা সরকারের সাজানো নাটক-----আসাদুল হাবিব দুলু

রাইসুল ইসলাম সেনা, লালমনিরহাট॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী  অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারি করে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন। এটি যে সরকারের সাজানো নাটক তা দেশের মানুষ ভাল করেই জানেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার সাথে সরকারের লোকরাই জড়িত। এজন্য দ্রুত তদন্ত না করে ঘটনা ধামা চাপা দেয়ার অপচেষ্টা করা হচ্ছে। অবিলম্বে রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করে জনসম্মুখে তদন্ত রিপোর্ট প্রকাশ করার দাবী জানান তিনি। বৃহস্পতিবার বেলা ১২টায় লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে শহরের মিশন মোড় চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা বিএনপির প্রচার সম্পাদক জাহিদ হাসান মজনু, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল হালিম, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন প্রমূখ। প্রতিবাদ সমাবেশে অন্যান্য বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকার যদি এতই জনপ্রিয়, তাহলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এতো ভয় পায় কেন? বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ জনপ্রিয় সদ্য ঘোষিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দেয়া হচ্ছে কেন? এতেই প্রতিয়মান হয় সরকারের পতনের ঘন্টা বেজে গেছে। দেশের সর্বোচ্ছ আদালত এ সরকারের দুজন মন্ত্রীকে মিথ্যাচার ও আদালত অবমাননার দায়ে জেল জড়িমানা করেছে। যদি ওই মন্ত্রীদের নুন্যতম কোন লজ্ঝা থাকতো রায় ঘোষনার সাথে সাথে তারা পদত্যাগ করতো। তারা সাজার আসামী হয়েও আজও সরকারের মন্ত্রী পরিষদে বহাল তবিয়্যতে রয়েছেন। অথচ খালেদা জিয়ার বিরুদ্ধে কোন মামলার রায় ঘোষিত না হওয়ার পরেও তাকে বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে। এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হয়। পরে জেলা বিএনপি কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিশন মোড়ের প্রতিবাদ সভায় মিলিত হয়।

Post a Comment

0 Comments