Header Ads Widget

Responsive Advertisement

ডেইলী স্টার সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে লালমনিরহাটে মানব বন্ধন



স্টাফ রিপোর্টার: লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ আইন শালিস কেন্দ্রের হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম যৌথ আয়োজনে ইংরেজী দৈনিক ডেইলী স্টারের সম্পাদক প্রকাশক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবীতে ০৬ ফেব্রুয়ারি রবিবার লালমনিরহাট মিশন মোড় চত্বরে মানব বন্ধন হয়।
ঘন্টাব্যাপি এই মানব বন্ধনে সাংবাদিক, সুশীল সমাজ মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন, মানব বন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক গোকুল রায়, আব্দুর রব সুজন, আহমেদুর রহমান মুকুল, আবু হাসনাত রানা, হাসান উল আজিজ, হিউম্যান রাইটস-এর আহবায়ক সাংবাদিক এস দিলীপ রায়, মনিরুজ্জামান প্রমুখ।
বক্তাগণ বলেন, মাহফুজ আনামের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমুলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করে গণমাধ্যমকে মুক্ত স্বাধীন রাখার দাবী জানান।


Post a Comment

0 Comments