ট্রান্সপািেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট, ও অন্যান্য সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় শহরের মিশনমোড়ে আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উপলক্ষে মোমবাতি প্রজ্জলন, নারী অধিকার আন্দোলনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সফুরা বেগম রুমি, মুক্তিযুদ্ধের গর্ব ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতিক, কবি, সাহিত্যিক ও লেখক ফেরদৌসি বেগম বিউটি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আন্জুমান আরা শাপলা, লালমনিরহাট টিআইবি’র এরিয়া ম্যানেজার জেসমিন আক্তার পান্না প্রমূখ। পরে সেখানে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী দিবস উপলক্ষে সঙ্গিত পরিবেশন করা হয়।


0 Comments
Thanks for your comments