Header Ads Widget

Responsive Advertisement

টিআইবির আয়োজনে লালমনিরহাটে সংবাদকর্মীদের সাথে দুর্নীতি ও স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ক মতবিনিময় সভা

খবর ডেক্স ॥ লালমনিরহাটে সচেতন নাগরিক কমিটি (সনাক)জেলা শাখার আয়োজনে সংবাদকর্মীদের সাথে দুর্নীতি ও স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক মতবিনিময় সভা ১৬ মার্চ সকাল ১১টায় (টিআইবি) সনাকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সনাক লালমনিরহাট জেলা সভাপতি এ্যাড. ময়েজুল ইসলাম ময়েজ, ক্যাপ্টেন আজিজুল হক, অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, সনাক রংপুর বিভাগের প্রোগ্রাম ম্যানেজার আল-আমিন, দৈনিক সংবাদ ও ইটিভি জেলা প্রতিনিধি সাংবাদিক গোকুল রায়, প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আব্দুর রব সুজন, ডেইলী স্টার পত্রিকার জেলা প্রতিনিধি এস দিলীপ রায়, উপস্থিত ছিলেন, লালমনির খবর পত্রিকার সম্পাদক রাইসুল ইসলাম সেনা, বাহানোর আলো পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্ন সহ লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ। সনাকের নতুন প্রকল্প বিবেক ও  টিআইবির বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনা করেন টিআইবির লালমনিরহাট জেলা শাখার  এরিয়া ম্যানেজার জেসমিন আক্তার পান্না।

Post a Comment

0 Comments