Header Ads Widget

Responsive Advertisement

বিলুপ্ত ছিটমহলে টিউব ওয়েল মসজিদ ও মন্দির নিমার্ণ



স্টাফ রিপোর্টার: জেলার ৩টি উপজেলার বিলুপ্ত ছিটমহলে জেলা পরিষদের তত্ত্বাবধায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে ২৩৪ টি টিউব ওয়েল স্থাপন করা হচ্ছে। সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বিলুপ্ত ভীতরকুটি বাশঁপচাই ও বোয়ালমারী বাশঁপচাই গ্রামে ১০০ টি এবং পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিলুপ্ত ছিটমহলে ১৩৪ টি টিউব ওয়েল স্থাপন চলছে।
তাছাড়াও ভীতরকুটি বাশঁপচাই গ্রামে রাজকুমারের বাড়ীর পার্শ্বে ১ লাখ টাকা ব্যয়ে ১টি মন্দির, বোয়ালমারী বাঁশপাচই  গ্রামে ৩ লাখ টাকা ২টি মসজিদ ও ১টি মহিলা মসজিদ নিমার্ণ করা হচ্ছে। যুবসমাজকে ক্রীড়ার উদ্ধুদ্ধ করার জন্য ১ লাখ টাকা ব্যয়ে শেখ কামাল ক্রীড়া সংঘ স্থাপন করা হচ্ছে। তাছাড়া অবলুপ্ত সদর উপজেলার ছিটমহলের মহিলাদের কর্মসংস্থানের লক্ষে ২ লাখ টাকা ব্যয়ে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদানের কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

Post a Comment

0 Comments