Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে ৫৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

খবর ডেক্স ॥  লালমনিরহাট ডিবি পুলিশ রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৫৫কেজি গাঁজা উদ্ধার করে। এসময় বাড়ীর দুই মহিলা সহ ৩জনকে আটক করতে সক্ষম হয়।
রোববার সন্ধ্যায় লালমনিরহাট শহরের তেলীপাড়া (চাঁদনী বাজার) এলাকায় রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেনের বাড়ী থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেনের পুত্র আব্দুল মতিন (৩০), আতিয়ারের স্ত্রী হাফিজা খাতুন (২৮) ও স্ত্রী আনোয়ারা বেগম (৬০)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি (সার্কেল) শহীদ সরোয়ার্দী এর নেতৃত্বে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মিজান, এএসআই আনোয়ার ও কনস্টেবল জসিম ও সাজ্জাদসহ সঙ্গীয় ফোর্স লালমনিরহাট শহরের তেলীপাড়া (চাঁদনী বাজার) এলাকায় অবসর প্রাপ্ত আবুল হোসেনের পুত্র মাদক ব্যবসায়ী আতিয়ারের বাড়ীতে অভিযান চালায়। এ সময় বাড়ীর স্টোর রুমে তল্লাশী চালিয়ে ল্যাগেজ, ব্যাগ ও বস্তার ভিতরে রাখা ৫৫ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আতিয়ার পালিয়ে গেলেও তার ছোট ভাই আব্দুল মতিন, আতিয়ারের স্ত্রী হাফিজা খাতুন ও তার মা আনোয়ারা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। এলাকার লোকজন জানায়, উক্ত মাদক ব্যবসায়ী আতিয়ার রহমান দীর্ঘদিন থেকে ঔষধের ব্যবসার অন্তরালে গাঁজা ব্যবসা চালিয়ে আসছে। তার এই মাদক ব্যবসার খবর জানাজানি হয়ে পড়লে ডিবি পুলিশ ওঁৎপেতে থাকে এবং রোববার সন্ধ্যায় এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ প্রশ্সনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments