Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন চালুর দাবীতে মানব বন্ধন

লালমনিরহাট ॥ পেনশন সুবিধাসহ সরকারী রাজস্ব তহবিল থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা চালুর দাবীতে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখা মানব বন্ধন করে।
সোমবার বেলা ১২টায় জেলার মিশনমোড় চত্বরে এ মানব বন্ধন কর্মসুচি পালিত হয়। মানব বন্ধনে জেলার ২টি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহন করে।
মানব বন্ধনে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের রংপুর বিভাগীয় সভাপতি মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, সাধারন সম্পাদক অনুপ কুমার রায়, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন, আব্দুল জব্বার মোল্লা, আখতারুজ্জামান, মধু চন্দ্র সরকার, রওনক সিদ্দিকী প্রমূখ।
পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের রংপুর বিভাগীয় সভাপতি মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ৩২৪টি পৌরসভার প্রায় ১২হাজার কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা ও পেনশন চালুর জন্য বার্ষিক প্রায় ৫শ কোটি প্রয়োজন। যা সরকারের রাজস্ব বাজেটে অতি নগণ্য। তিনি আরও বলেন, স্থানীয় সরকারের আওতাধীন এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সমবায় অধিপ্তর, ওয়াসাসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদি সরকারী কোষাগার হতে প্রদান করা হয়। অথচ একই মন্ত্রনালয়ের আওতাধীন হয়েও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বঞ্চিত করা হচ্ছে। তিনি তাদের দাবী পুরনে মাননীয় প্রথানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের অধিকাংশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মাসের পর মাস বেতনÑভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করে। বেতন ভাতা না পাওয়ার কারনে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন কাটাতে হয়। চাকরী থেকে অবসর নেয়ার সময় খালি হাতে বিদায় ও
মানব বন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসক এর মাধ্যমে তাদের দাবী সমুহ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করেন।
 
আর্থিক অনটনের কারনে প্রতিনিয়তই সমাজের কাছে হেয় প্রতিপন্ন হতে হয়। ভবিষ্য তহবিলের অর্থ আদায় করতে বছরের পর বছর ঘুরতে হয়। তাতে সামান্য অর্থ পেলে তা দিয়ে কিছু দিন কোনো রকম চললেও বাকি দিন গুলো মানবেতর জীবন কাটাতে হয়। বক্তারা আরও বলেন, পৌরসভা একটি প্রশাসনিক অংশ হিসেবে বাংলাদেশ সংবিধানে স্বীকৃতি পেলেও এখানে কর্মরতারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। পৌরসভা স্থানীয় সরকার ব্যবস্থায় একটি গুরুত্বপুর্ন অংশ হিসেবে দুর্যোগের মাঝেও পৌরবাসীর পরিস্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন, জন্ম-মৃত্যু নিবন্ধন, সড়ক বাতি, বিশুদ্ধ পানি সরকরাহ, অবকাঠামো, রাস্তা-ঘাট, ড্রেন, ডাস্টবিন প্রভৃতি নির্মান করে পৌরবাসীর সেবা করে আসছে।

Post a Comment

0 Comments