Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে ডিভি পুলিশের অভিযান ফেন্সিডিল, মোটরসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার

রাইসুল ইসলাম সেনা, লালমনিরহাট ॥ লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযান চালিয়ে ফেন্সিডিল, মোটর সাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আটককৃত ব্যক্তি সুজন কালীগঞ্জ উপজেলার খামারভাতী এলাকার  দুলাল মিয়া পুত্র।
জানা যায়, গত ১৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আদিতমারী উপজেলার নামুড়ী শিয়ালখোওয়া রাস্তার জনৈক আল-আমীনের দোনাকের সামনে  ওৎ পেতে থাকে। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় সময় কালীগঞ্জ উপজেলার খামারভাতী গ্রামের দুলাল মিয়ার পুত্র সুজন মিয়া (২৩) ও মহিষখোচা এলাকার মাদক ব্যবসায়ী রাজু মোটর সাইকেল যোগে ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে এলে ডিবি পুলিশ তাদের আটক করে। এসময় রাজু নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান।
এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি(বি) ধারায় আদিতমারী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৬।

Post a Comment

0 Comments