Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযান ভারতীয় মাদকদ্রব্য, গরু, ভারতীয় জিরা, আতশবাজী এবং বিভিন্ন প্রকার কসমেটিকস একটি মোটর সাইকেল আটক করে


লালমনির খবর ডেক্স ॥ গত ২১ জুন ২০১৬ তারিখ হতে ১৪ জুলাই ২০১৬ তারিখ পর্যন্ত ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাধিয়াপাড়া, বোয়ালমারীরচর, মান্নানের চৌপতি, কানিপাড়া, বলিরামপুর, ইসলামপুর, কলসিরমুখ, খামারবাতী, ভাটাপাড়া, চওড়াটারী, আড়িপাড়া, বেড়ীবাঁধ, মহেশতলী এবং লামাটারী নামক স্থান হতে ১৩২ বোতল বিদেশী মদ, ১৯৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১২.৩ কেজি ভারতীয় গাঁজা, ০৯টি ভারতীয় গরু, ০১টি বাংলাদেশী ছাগল, ৩০ কেজি ভারতীয় জিরা, ৪০০ প্যাকেট আতশবাজী এবং বিভিন্ন প্রকার কসমেটিকসহ ০১টি মোটর সাইকেল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৮,২০,৬৯৫/- (আট লক্ষ বিশ হাজার ছয়শত পঁচানব্বই টাকা) আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল থানা/কাস্টম অফিসে জমা করা হয়েছে। উল্লেখ্য, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। (প্রেস নোটঃ বিজিবি)

Post a Comment

0 Comments