রাইসুল ইসলাম সেনা, লালমনিরহাট ॥ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গত ১১ জুলাই লালমনিরহাটে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী ও র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালীতে বীরমুক্তিযোদ্ধা এস.এম শফিকুল ইসলাম কানু, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ র্যালীতৈ অংশগ্রহণ করেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহাজাহান আলী।
বক্তগণ সারা দেশ থেকে জঙ্গী ও সন্ত্রাস নিমূলে মসজিদের ইমামদেরকে জনসচেতনতা সৃস্টিতে গুরুত্বপূন ভুমিকার আহবান জানান।


0 Comments
Thanks for your comments