Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও দুই সন্তানের মৃত্যু

রাইসুল ইসলাম সেনা, লালমনিরহাট ॥
লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক মা ও তার দুই শিশু সন্তানের  মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন, উত্তর দলগ্রাম এলাকার ভ্যান চালক আব্দুল গফুর মিয়ার বাক প্রতিবন্ধী স্ত্রী পারুল আক্তার (৩৫), তার মেয়ে শিশু সন্তান ঋতু মনি (৩) ছেলে রানা মিয়া (১২)।
পুলিশ জানায়, স্থানীয় বাবলু মিয়া বাশেঁর খুটির মাধ্যমে বিলের উপর দিয়ে সম্প্রতি অবৈধভাবে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেয়। কিছুদিন আগে ওই বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে বিলের মধ্যে পড়ে। পড়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তার সরিয়ে নেওয়ার জন্য এলাকাবাসী বার বার অনুরোধ করলেও বাবলু মিয়া তা কর্ণপাতা করেননি। শনিবার দুপুরে রানা তার বন্ধু সোহেলকে নিয়ে বাড়ির পাশে ওই বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। বন্ধুর এ অবস্থা দেখে সোহেল রানার মা পারুলকে জানায়। মা পারুল তার শিশু কন্যাকে নিয় রানাকে বাচাতে গিয়ে তারাও বিদ্যুৎ পৃষ্ট হয় এবং ঘটনাস্থলে তাদের তিনজনের মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ গুলো উদ্ধার করেছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments