Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক ২য় শ্রেণীর ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

রাইসুল ইসলাম সেনা. লালমনিরহাট ॥
লালমনিরহাটে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক ২য় শ্রেণীর ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এব্যাপারে নির্যাতিতার পিতা মোঃ জামাদুল ইসলাম পুতুল উপজেলা নির্বাহী  কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানাযায়, জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ি ইউনিয়নের গিলাবাড়ী সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী নুর-ই-জান্নাত (পায়েল) যথারীতি ২৭ জুলাই (বুধবার) স্কুলে যায়। প্রকৃতিকের ডাকে বাথরুমে গিয়ে ফিলে এলে প্রধান শিক্ষক অনুমতি ছাড়া বাইরে যাওয়ার অপরাধে তাকেবেদম মার পিট করে। এতে বাচ্চাটি অসুস্থ হলে তার বাবা ও স্থানীয় মেম্বার তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশু পায়েল সদর হাসপাতালের সার্জারী বিভাগের ৫১ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সবুজ জানায়, ঘটনাটি সত্য ঘটনার পর আমি ও স্থানীয় আরেক ইউপি  সদস্য স্কুলে যাই কিন্তু ওই সময় প্রধান শিক্ষক স্কুলে ছিল না।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, অভিযোগ পেয়েছি, কিন্তু আগামীকাল ও পরশু সরকারী ছুটি থাকার কারণে ব্যবস্থা নেওযা সম্ভব নয়। রবিবার বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Post a Comment

0 Comments