Header Ads Widget

Responsive Advertisement

৬ষ্ঠ বারের মত শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত লালমনিরহাটের এসএম রশিদুল হক

রাইসুল ইসলাম সেনা, লালমনিরহাট : আইনশৃঙ্খলা রক্ষা, আসামি গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও সেবা দানে রংপুর রেঞ্জের তিনটি বিষয়ে সেরা হিসেবে পুরস্কৃত হয়েছেন লালমনিরহাট পুলিশ সুপারসহ জেলার তিন পুলিশ কর্মকর্তা।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রংপুর রেঞ্জের বিভাগীয় মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সেরাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
৬ষ্ঠ বারের মত রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক, তৃতীয় বারের মত শ্রেষ্ঠ থানা লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, শ্রেষ্ঠ সহকারী উপ পরিদর্শক হিসেবে লালমনিরহাট সদর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি অপরাধ ও অভিযান চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম (বার), রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক, কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিমসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তারা।
৬ষ্ঠ বারের মত রংপুর রেঞ্জের সেরা পুলিশ সুপার নির্বাচিত হওয়া প্রসঙ্গে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক সাংবাদিকদের বলেন, এ অর্জন জেলাবাসীর। এ অর্জন লালমনিরহাট জেলা পুলিশ বাহিনীর। লালমনিরহাটকে অপরাধ মুক্ত একটি আদর্শ জেলা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Post a Comment

0 Comments