Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে ৬১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রাইসুল ইসলাম সেনা,  লালমনিরহাট॥ লালমনিরহাটে পুলিশের পৃথক অভিযানে ৬১০ বোতল ফেন্সিডিলসহ মশিউর রহমান(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃত মশিউর রহমান রংপুরের গঙ্গাচওড়া থানার পুর্বপাড়ার কামরুজ্জামানের ছেলে। 
লালমনিরহাট ডিবি পুলিশের উপ সহকারী (এসআই) মিজানুর রহমান মিজান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি পূর্বশালমারা গৌরঘাট গ্রামের রাবারড্রাম ব্রীজে অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে কালীগঞ্জ উপজেলায় আরেকটি অভিযানে ২০বোতল ফেন্সিডিলসহ মশিউরকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। 
লালমনিরহাট নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) সুশান্ত সরকার জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। 

Post a Comment

0 Comments