Header Ads Widget

Responsive Advertisement

জেলা জজশীপ ও জেলা আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে লালমনিরহটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত


রাইসুল ইসলাম সেনা, লালমনিরহাট  ॥
লালমনিরহাট জেলা জজশীপ ও জেলা আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয়  শোক দিবস। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী, দোয়া মাহফিল, এতিমদের মধ্যে খাদ্য বিতরণ, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত প্রামাণ্যচিত্র প্রর্দশন, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়। 
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত করণ এবং মাসব্যাপী কালো ব্যাচ ধারণের অংশ হিসেবে ১৫ আগস্ট র‌্যালীতে অংশগ্রহনকারী সকল উপস্থিতি কালো ব্যাচ ধারণ করেন। সকাল ৮.৩০ ঘটিকায় শোক র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচী শুরু হয়। শোকর‌্যালী ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আদালতের মসজিদ প্রাঙ্গনে ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যগণের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
বিকাল ৪.৩০ ঘটিকায় আদালত প্রাঙ্গনে আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর মূল আলোচনা সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জজ আদালতের মাননীয় জেলা ও দায়রা জজ জনাব বজলুর রহমান। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম রুমি। সভার সভাপতি তার বক্তৃতায় বলেন, মহান স¦াধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে লালমনিরহাট জেলায় আইনের শাসন প্রতিষ্ঠায় জেলা জজশীপের কর্মকর্তা ও কর্মচারীগণ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আইনজীবীদের সাথে কাধেঁ কাধঁ মিলিয়ে  দেশ গঠনে শোক কে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। বিশেষ অতিথি তার বক্তৃতায় বলেন, ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকে খুন করা হয়নি, খুন করা হয়েছে একটি নবীন দেশের স্বপ্নকে। দেশকে পঙ্গু করে দেয়া হয়েছিল। তার সুযোগ্য কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই  ভঙ্গুর অবস্থান থেকে দেশকে সারাবিশে^র সামনে নতুনভাবে তুলে ধরেছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মরে নাই। বঙ্গবন্ধু বেঁচে আছেন হাজারো মানুষের হৃদয়ে। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী জনাব মতিয়ার রহমান বক্তৃতা রেখে বলেন, জাতির পিতার খুনীদের বিচারের আওতায় এনে বাংলাদেশের বিচার বিভাগ দায়মুক্ত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব রেজা মো: আলমগীর হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব মো: সাব্বির ফয়েজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: আব্দুল মোক্তাদির, ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীবৃন্দ। এছাড়া অরো উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও অন্যান্য আইনজীবীবৃন্দ।

Post a Comment

0 Comments