Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ


রাইসুল ইসলাম সেনা, লালমনিরহাট ॥ সারা রাত জাতীয় পতাকা উড়ছে, দেখার কেউ নেই। লালমনিরহাটে উমাপতি হরনারায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাঞ্জুমান আরা এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে  কোন ব্যবস্থা গ্রহণ করছে না জেলা শিক্ষা অফিস।
গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের প্রতিটি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা সুর্যোদয়ের পরে উত্তোলন ও সুর্যাস্তর আগে তা নামিয়ে ফেলতে হবে যথাযত মর্যাদার সাথে। কিন্তু গত ১৬ ডিসেম্বর উমাপতি হর নারায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও তা সারা রাত নামানো হয়নি।  ভোর  বেলা এ প্রতিনিধি স্কুলে গিয়ে দেখতে পায় পতাকা উত্তোলন করা অবস্থায় আছে। তাৎক্ষনিক প্রধান শিক্ষিকাকে  মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 
এলাকাবাসী জানান, সকালে প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষকরা এসে জাতীয় পতাকা উত্তোলন করে বাড়ি চলে যান। এখন পর্যন্ত তারা বিদ্যালয়ে আসেনি ও পতাকা নামাইনি। জাতীয় পতাকার অবমাননাকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী  জোড় দাবি জানিয়েছে। 
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। তবে জাতীয় পতাকার অবমাননাকারীকে  কোন ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments