জেলা পুলিশ লালমনিরহাটের
উদ্যোগে গত ১৮ জুলাই ১ হাজার বর্ন্যাত পরিবারের মাঝে জরুরী ত্রান বিতরন করেছেন । লালমনিরহাট পুলিশ সুপার এস.এম রশিদুল হক উপস্থিত
থেকে এ ত্রান বিতরণ কাজের উদ্বোধন করেন।
সকালে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বালাপাড়া এলাকায় ৪শ বর্ন্যাত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ লিটার পানির বোতল ও মুড়ি বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইকবাল চৌধুরী, মহিষখোঁচা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেনসহ আদিতমারী থানা ও জেলা পুলিশের সদস্যবৃন্দ।
অন্যদিকে একই দিনে হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়নের ১শ ৫০ জন, সিংগীমারী ইউনিয়নে ১শ ৫০ জন ও গড্ডিমারী ইউনিয়নে ৩শ জন পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ লিটার পানির বোতল, ৫ প্যাকেট বিস্কুট ও মুড়ি বিতরন করা হয়।
এ সময় ইউনিয়নের চেয়ারম্যান, জেলা পুলিশ উদ্ধর্তন কর্মকর্তা, হাতীবান্ধা থানার পুলিশ সদস্য বৃন্দ উপকার ভোগী বর্ন্যাত মানুষ উপস্থিত ছিলেন।


0 Comments
Thanks for your comments