Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে ভয়াবহ অগ্নিকান্ড একই পরিবারের ৮ ঘর পুড়ে ছাই

লালমনিরহাট প্রতিনিধি | আমার পরনের কাপড় ছাড়া আর কোন কিছু বাঁচাতে পারলাম না বাবা, আমরা এখন কোথায় থাকবো, কিসে থাকবো, খাব কি? এ আকুতি আগুনে বাড়ি পুড়ে যাওয়া রং মিস্ত্রি আমিনুলের, মিঠু, এরশাদ, মানিক, রুবেল, পেয়ারী বেগম ও আইয়ুব আলী। 

সোমবার ২২ জুলাই  লালালমনিরহাট জেলা শহরের টিএনটি পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একই পরিবারের ৮টি ঘর পুড়ে গেছে।এতে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সূত্রে জানা গেছে। তবে হতাহতোর কোন ঘটনা ঘটেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের টিএনটি পাড়া এলাকার মৃত আনোয়ার মিয়ার বাড়িতে আমিনুলের ঘরের টিভি মাধ্যমে সর্টসার্কিট হয়ে আগুন ধরে।  কোন কিছু বুঝে ওঠার আগে আগুন ৮টি ঘরে ছড়িয়ে পরে। ঘরের কোন আসবাব পত্র, কাপড় কোন কিছু রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয়দের সহায়তায় আশ পাশের বাড়িঘর রক্ষা পেলেও ৮টি ঘরের কোন কিছু রক্ষা করা সম্ভব হয়নি  বলে স্থানীয়রা জানায়। 

এলাকাবাসী জানান, হালকা বৃষ্টির কারণে কেউ বিষয়টি প্রথমে বুঝতে পারেনি। ঘটনাস্থলে গিয়ে আগুনি নিবানোর আপ্রান চেষ্টা করি এলাকার যুবকদের নিয়ে। কিন্তুু বিদ্যুতের আগুন হওয়ায় তা সহজে নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে  ১ঘন্টায় আগুন বিভাতে সক্ষম হয়।

লালমনিরহাট  জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। 
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলে তাদের সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। এদিকে উপজেলা পরিষদ সূত্রে জানা  গেছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ঘর নির্মানের জন্য ডেউটিন ও ১ লক্ষ ৫০ হাজার নগত টাকা প্রদান করা হবে বলে জানা গেছে।
  
পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, পরিবার গুলো তাদের পড়নের বস্ত্র ছাড়া কোন কিছুই রক্ষা করতে পারেনি। ঘরসহ আসবাপপত্র পুড়ে ছাই হয়ে  গেছে। তাৎক্ষনিক উপজেলা পরিষদ থেকে খাদ্য ও বস্ত্র প্রদানের ব্যবস্থা করা হয়। তাছাড়াও প্রতিটি পরিবারকে নগত ৮ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।

লালমনিরহাট ফায়ার সাভির্সের অফিসার মোঃ সেলিম জানান, আমরা ১ঘন্টা অব্যহত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছি। 

Post a Comment

0 Comments