লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো: মকবুল হোসেনের নিদের্শক্রমে এসআই সিদ্দিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে লালমনিরহাট সদর থানাধীন কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম ওয়াবদা বাঁধের উপর হতে আইনুল হক নামের এক মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজা ২০০ গ্রামে গাঁজাসহ গ্রেফতার করেছে।
জানা গেছে, গ্রেফতারকৃত আইনুল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার গোড়ক মন্ডল (নামাটারী) গ্রামের মৃত সাদেও আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।
গ্রেফতারকৃত আইনুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(খ) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-০৫, তারিখঃ ০২/০৯/২০১৯ইং।
এব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন জানান, আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।


0 Comments
Thanks for your comments