Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


লালমনিরহাট খবর ডেক্স

লালমনিরহাট: দলীয় নেতাকর্মীদের গুম, খুন ও বিচার বর্হিভ‚ত হত্যাকান্ডের প্রতিবাদে এবং ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে সরকার ও পুলিশি বাধার প্রতিবাদে কেন্দ্রীয কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
রোববার বিকাল ৫টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় হতেস শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে  দলীয় কার্যালয়ে এক সমাবেশে মিলিত হয়। এতে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা যুদদলের সভাপতি আফজার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, শ্রমিক দলের পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড, এএকএম ফজলুল হক, জেলা ছাত্র দলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহি উদ্দিন আহম্মেদ লিমন, সাধারণ সম্পাদক আনিচুর রহমান ভিপি আনিছ প্রমুখ।
বক্তরা বলেন, বর্তমান অবৈধ সরকার র‌্যাব ও পুলিশ দিয়ে দেশে গুম, হত্যা, অপহরন ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের  ধরে নিয়ে সরকার তাদের পুলিশ ও র‌্যাব বাহিনী দিয়ে গুম ও হত্যা করছে। বিএনপির শান্তির্পূন সমাবেশ করতে দেয়া হচ্ছে না, মিছিরে বাধা দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে সরকারের জুলুম ও নির্যাতন বন্ধের দাবী জানিয়ে বলেন, এরপর বিএনপির নেতাকর্মীর উপর আঘাত আসলে তাহলে লালমনিরহাট থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বক্তরা অবিলম্বে জেলে আটক নেতাকর্মীদের মুক্তি ও তাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

Post a Comment

0 Comments