লালমনিরহাট: আদালতের
নির্দেশ অমান্য করায় লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লেবু মিয়াকে
পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। লালমনিরহাট পুলিশ সুপার টি
এম মোজাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দুপুরে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, লালমনিরহাটের মেসার্স টুম্পা ট্রেডিংয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে বিশ্বাস স্থাপন করে কুড়িগ্রামের এম কে ট্রেডার্সে কর্মরত আব্দুল মালেক, লালমনিরহাটের আমিনুল ইসলাম, লিখন মিয়া ও সিরাজুল ইসলাম লালমনিরহাট ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সাত লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় টুম্পা ট্রেডিংএ কর্মরত ওবায়দুর রহমান বাদী হয়ে ২০১২ সালের ২৭ ডিসেম্বর লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লেবু মিয়া আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে মামলার চার্জশিট প্রদানে টালবাহানা করেন।
প্রকৃত ঘটনা আড়াল করে আদালতে বিলম্বে চার্জশিট দাখিল করায় গত ২০ ফেব্রুয়ারি তাকে শোকজ করে আদালত। তদন্ত কর্মকর্তা আদালতে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
পরে, আদালত গত ১২ মার্চ ও ২৩ এপ্রিল দুই দফায় তাকে আদালতে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলে তিনি অনুপস্থিত থাকেন।
আদেশ অমান্য করে আদালতে হাজির না হওয়ায় বুধবার দুপুরে আদালত তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং গ্রেফতার করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

0 Comments
Thanks for your comments