Header Ads Widget

Responsive Advertisement

ওয়ারেন্ট আসামী শিক্ষকের চাকুরী বহাল তবিয়তে

লালমনির খবর ডেক্স :  লালমনিরহাটের আদিতমারীর দীঘলটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবার রহমানের(৩০) নামে আদালত ওয়ারেন্ট জারি করলেও চাকুরী বহাল তবিয়তে রেখেছে শিক্ষা অফিসার । মাহবুবার রহমান আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা গ্রামের মজিবর রহমানের ছেলে।
আদিতমারী থানা উপ-পরিদর্শক(এসআই) আমিনুল ইসলাম জানান, প্রভাবশালী ওই শিক্ষক মাহবুবার রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন। এ ঘটনায় তার স্ত্রী মুক্তা বেগম বাদি হয়ে ১৪ ফেব্রুয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় ১১ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ থাকলেও ওই শিক্ষক হাজির হন নি। তাই আদালত অবমাননার দায়ে তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে। এরপর থেকেই নিজেকে আত্মগোপনে রেখেছেন ওই শিক্ষক।
দীঘলটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন জানান, ৩ শতাধিক শিক্ষার্থীর এ বিদ্যালয়ে ৫টি শিক্ষক পদ থাকলেও ১টি শুন্য, মাহবুবার রহমান প্রায় ৩ মাস ধরে অনুপস্থিত। ফলে বিদ্যালয়টির পাঠদান ব্যহত হচ্ছে।
তবে বিষয়টি নিয়ে তিনি একাধিকবার উপজেলা শিক্ষা অফিসারকে লিখিত ভাবে অবগত করেছেন। কিন্তু অজ্ঞাত কারনে কোন ফল হয়নি।
এ দিকে ওই শিক্ষক মাহবুবার রহমান মোটা অংকের টাকায় পুরো শিক্ষা অফিসকে ম্যানেজ করে চাকুরী বহাল রেখেছেন। প্রধান শিক্ষকও বাদ পরেনি বলে দায়িত্বশীল একটি সুত্র নিশ্চিত করেছে।
সরকারী চাকুরীর বিধি মালায় রয়েছে , কোন সরকারী কর্মচারীর নামে ফৌজদারী মামলা হলে তাকে প্রথমে মামলার রায় না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্থ করার। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোটা অংকে টাকার বিনিময়ে আইনকে বৃদ্ধাংগলি দেখিয়ে সাময়িক বরখাস্থ না করে চাকুরী বহাল রেখেছেন।
মোবাইলে কথা হয় অভিযুক্ত শিক্ষক মাহবুবার রহমানের সাথে তিনি বলেন, আপনার যা লেখার লেখেন; আমাকে কেউ বরখাস্থ করবে না।
আদিতমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার রায় মোটা অংকে টাকা গ্রহনের বিষয়টি অস্বীকার করে জানান, ওই শিক্ষকের নামে মামলা হয়েছে জানি না। তবে অনুপস্থিত থাকায় শিক্ষকের বেতন আপাতত বন্ধ রয়েছে। কেন বরখাস্থ করা হয়নি এমন প্রশ্নের কোন জবাব মিলে নি তার কাছে।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন জানান, এমন কোন তথ্য তার কাছে নেই। তবে তিনি খোঁজ নিয়ে বিধিমত ব্যবস্থা নিবেন বলে জানান।

Post a Comment

0 Comments