Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে ৪৫ কেজি গাঁজা ও কারসহ আটক ৬

লালমনিরহাট :লালমনিরহাটে ৪৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ একরামুল হক(৪৫) নামে একজনকে  আটক করেছে সদর থানা পুলিশ। আটক একরামুল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের হোসেন আলীর ছেলে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে লালমনিরহাট তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় গাড়িটি আটক করে পুলিশ। গাড়ী নং- ঢাকা মেট্রো-গ ১২-১৩৬৮। লালমনিরহাট সহকারী পুলিশ সুপার(সার্কেল) আদিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ তিস্তা সড়ক সেতুতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার আটক করে। পরে পুলিশ প্রাইভেট কারটি তল্লাশী চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করে । এ সময় প্রাইভেট কারে বসে থাকা ব্যবসায়ী একরামুল হককে আটক  করে পুলিশ। তবে গাড়ির চালক পালিয়ে যায়।
এদিকে অপর এক অভিযানে সদর থানা পুলিশ জিহাদ আলী, আশরাফুল আলম, ফুলচাঁন, রফিকুল ও মন্নাফ নামের  আরো পাঁচ মাদক ব্যবসায়ীকে  বিপুল পরিমান ফেন্সিডিলসহ আটক করে। এসব ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদক আইনে  মামলা হয়েছে।

Post a Comment

0 Comments