Header Ads Widget

Responsive Advertisement

দেহ ব্যবসায় রাজী না হওয়ায় মাথা ন্যাড়া করে গৃহবধূকে নির্যাতন



লালমনিরহাট থেকে এস.কে সাহেদ : দেহ ব্যবসায় রাজী না হওয়ায় মাথা ন্যাড়া করে দিয়ে সুচনা আক্তার লাইজু (১৮) নামে এক গৃহবধূকে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। এঘটনায় কালীগঞ্জ থানা পুলিশ ওই গৃহবধুর শাশুড়ী মুক্তা বেগম (৪৫)কে গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১ বছর আগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারী (মাস্টার পাড়া) গ্রামের ফজিজার রহমান (টোকসা)র  মেয়ে সুচনা আক্তার লাইজুর সাথে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কিশামত খুটামারা ইউনিয়নের টেংগরমারী বটতলা গ্রামের আব্দুল্লার ছেলে মাসুদ রানা (২৫) এর সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকে শশুড় বাড়ীর লোকজন লাইজুকে দিয়ে দেহ ব্যবসা করার জন্য চাপ দিতে থাকে। তার ইচ্ছার বিরুদ্ধে লোকজন  এনে তাকে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। ঘটনাটি লাইজু তার বাবার বাড়ীতে জানালে তার উপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।  গত ২৬ মে লাইজুকে ঘুমের ঔষুধ খাইয়ে অচেতন করে তার শাশুড়ী, ননদ ও স্বামী মিলে চুল কেটে মাথা ন্যাড়া করে দেয়।

Post a Comment

0 Comments