Header Ads Widget

Responsive Advertisement

বিয়ের প্রতিশ্র“তি দিয়ে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন

লালমনিরহাট :লালমনিরহাটে এক হতদরিদ্র দিনমজুরের ৭ম শ্রেণীতে পড়–য়া মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন করেছে একেই উপজেলার মহিষাশহর গ্রামের  জমির উদ্দিনের পুত্র সাদ্দাম হোসেন। এঘটনায় ওই দিনমজুর সামছুল হক সাদ্দাম হোসেনকে আসামী করে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার চন্ডিমারী গ্রামের সামছুল হক অভাবের কারণে ৭ম শ্রেণীর পড়–য়া মেয়েকে তার শ্বশুর বাড়ী উপজেলার মহিষাশহর গ্রামের আনছার আলীর বাড়ীতে রেখে কুমিল্লায় কাজে যান। পাশাপাশি বাড়ী হওয়ার সুবাধে জমির উদ্দিনের পুত্র সাদ্দাম হোসেন ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রতি দিয়ে গত ১ জানুয়ারী ২০১৪ ইং তারিখে রাত ১১ টার সময় শয়ন ঘরে ঢুকে ধর্ষন করে। সে সময় হতে ওই ছাত্রীকে বিয়ের নামে টালবাহানা করে আসছে সাদ্দাম হোসেন।  গত ২২মে ২০১৪ ইং  তারিখে ভোর ৪টার সময় সাদ্দাম হোসেন ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে ফের জোর পুর্বক ধর্ষনের চেষ্ঠা চালায়। এসময় ছাত্রীর চিৎকারে বাড়ীতে অবস্থানরতরা উঠে আসলে সাদ্দাম হোসেন পালিয়ে যায়। পরে স্থানীয় থানায় অভিযোগ করলে সাদ্দামের পিতা জমির উদ্দিন বিষয়টি সুরাহ করার আশ্বাস দেন।

Post a Comment

0 Comments