Header Ads Widget

Responsive Advertisement

অবশেষে লালমনিরহাটের সেই ইউপি সদস্য গ্রেফতার

লালমনিরহাট: সেই সন্ত্রাসী ইউপি সদস্য আমিনুল খানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া পাঠানপাড়া গ্রামে হায়দার খানের ছেলে ও ৮নং ওয়ার্ড ইউপি সদস্য।

পুলিশ জানান, ২০১১ইং সালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফী কাশিনাতঝাড় এলাকার আঃ জলিল ওরুপে কাছুয়া মেম্বারের ছেলে আনোয়ার হোসেনকে অপহরণ করে ২/৩দিন বিভিন্ন স্থানে আটক রেখে ৩লক্ষ টাকা মুক্তিপন দাবী করেন। মুক্তিপনের ৩লক্ষ টাকা না পেয়ে মুত্যুর ভয় দেখিয়ে আনোয়ারের কাছ থেকে জোরপূর্বক টিপ/সইয়ের মাধ্যমে জমির দলিল সম্পাদন করে নেন।

এ ঘটনায় বিজ্ঞ চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট (১) আদালত লালমনিরহাটে আমিনুর খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার পিঃ নং-১৪৪/১১(লালঃ)। যার মামলা নং ২৩, তাং ১৪/০৯/১১ইং। বিজ্ঞ আদালতের আদেশের ক্রমিক নং ১৪, তাং ০৫/০৭/১২ ইং এ মামলায় অন্যতম আসামী দীর্ঘদিন থেকে পলাতক থাকায় আমিনুর খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোযানা জারি করেছে।

তাছাড়াও আমিনুল খানের বিরুদ্ধে ক্ষমতার দাপট, লুটপাট, চাঁদাবাজি, ঘর-বাড়ি ভাংচুর, অপহরণ, অর্থ আদায়সহ মারপিটের অভিযোগে অভিযুক্তে একাধিক মামলার আসামী হওয়ায় গতকাল শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জানান আমিনুর খান বিরুদ্ধে থানা একাধিক মামলার পলাতক আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

Post a Comment

0 Comments