গত ১৭ ডিসেম্বর’২০১২ইং তারিখে লালমনিরহাটের তরুন সাংবাদিক হেলাল হোসেন কবিরের পেশাগত দায়িত্বশীল ভুমিকার প্রতি ক্ষিপ্ত হয়ে লালমনিরহাটের সন্ত্রাসী মেহের আলী গং নৃশংস ভাবে হত্যার উদ্দেশ্যে বর্বোরশ্চিত হামলা চালায়। ওই হামলা সাংবাদিক হেলালকে হত্যার উদ্দেশ্যে তার গলায় ছুরি চালায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং হাতের রগ কেটেদেয়। মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা নির্জন স্থানে তাকে ফেলে দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মামলার বাদী জানায়, দীর্ঘদিন চিকিৎসার পর সন্ত্রাসী মেহের আলী সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে গত ০৭/০১/২০১৩ইং তারিখে মামলা দায়ের করলেও পুলিশ বিভিন্ন অজ্ঞাত কারণে গত ১৯/০৫/২০১৩ইং তারিখে মামলা এজাহারভুক্ত করেন। মামলায় অজ্ঞাত আসামী থাকলেও থানা পুলিশ বাদী পক্ষের কাছে আর্থিক সুবিধা নিয়ে কোন তদন্ত ছাড়াই মামলাটি চার্জশীট দেয়। একমাত্র আসামীকে ১ দিনের রিমান্ড নিলেও অর্থের বিনিময়ে মামলার রহস্য উৎঘাটন করেনি পুলিশ।
মানব বন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক রাইসুল ইসলাম সেনা। বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক মোঃ ইকবাল হোসেন, সাংবাদিক ওয়ালিউর রহমান রাজু, চ্যানেল নাইন এর প্রতিনিধি মাজেদ মাসুদ, রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব শামীম আহমেদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিঠু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকের উপর মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ও সাংবাদিকের দায়ের করা মামলার পূণঃ তদন্তের দাবী জানান।


0 Comments
Thanks for your comments