লালমনিরহাটঃ শিক্ষা মন্ত্রীর বিরতিহীন পাবলিক পরীক্ষার সিদ্ধান্তের প্রতিবাদে লালমনিরহাটে সোমবার দুপুরে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন করে।
মানব বন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে। এতে জেলা শহরের বিভিন্ন স্কুল কলেজের কয়েকশত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
মানব বন্ধন থেকে শিক্ষার্থীরা বিরতিহীন ভাবে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে সমস্যার সৃষ্টি হবে এবং পরীক্ষার ফলাফলের বিপর্যয় নেমে আসবে।এছাড়াও এ পদ্ধতি কোমলমতি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক চাপের কারণ হয়ে দাড়াবে। তাই তারা বিরতীহীন পাবলিক পরীক্ষা নেয়ার পরীক্ষা নেয়ার পরিকল্পনা থেকে সরে আসার দাবী জানান।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী গত ২ জুল্ইা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী সকল পাবলিক পরীক্ষা বিরতিহীন ভাবে পরিচালনার সিদ্ধান্ত জানিয়ে দেন। শিক্ষা মন্ত্রীর এমন সিদ্ধান্ত নেমেনেয়নি সাধারণ শিক্ষার্থীরা।


0 Comments
Thanks for your comments