Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় পিএসসি'র পিয়ন গ্রেফতার

লালমনির খবর ডেক্স:
লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় বুধবার ভোরে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)'র পিয়ন মাজেদুল ইসলাম (৩৬) কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের মহির উদ্দিনের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। তার বিরম্নদ্ধে গত এপ্রিল মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় ডিবি পুলিশের ওসি প্রদীপ কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করে এ মামলার মাজেদুল ইসলাম এজাহার ভুক্ত আসামী।

Post a Comment

0 Comments