লালমনির খবর ডেক্স:
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চওড়া টারী গ্রামে জমি সংক্রান্ত মামলা হেরে গিয়ে বাদীর জমিতে লাগানো অর্ধশত গাছ কর্তন করেছে বলে অভিযোগ উঠেছে।
এব্যাপারে ভুক্তভোগী নুর হোসেন বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, একই এলাকার ইউসুফ আলীর পুত্র আব্বাস আলী গং এর সাথে প্রায় এক যুগ ধরে গোকুন্ডা ইউনিয়নের ৫নং মৌজার একই দাগের ৭৫ শতাংশ জমি মধ্যে ২৫ শতাংশ জমি নিয়ে মামলা চলে আসছিল নুর হোসেনের। ওই ২৫শতাংশ জমি পৈত্রিক সূত্রে নুর হোসেনের হওয়ায় গত কয়েকদিন আগে মামলায় নুর হোসেনের পক্ষে রায় দেয় বিজ্ঞ আদালত। এতে ক্ষিপ্ত হয়ে আব্বাস আলী গংরা গত ১৪ জুলাই সকালে প্রকাশ্যে নুর হোসেনের প্রায় শতাধিক ইউক্লিপটার গাছ কেটে ফেলে। এসময় নুর হোসেন বাধা দিতে এলে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে ও প্রাণ নাশের হুমকি দেয়। এঘটনায় নুর হোসেনের দায়েরকৃত মামলায় পুলিশ তদন্ত্মে এলে আবারও ক্ষিপ্ত হয়ে আব্বাস গং নুর হোসেনের বাড়ী ঘর ভেঙ্গে দেয়ার চেষ্টা করে এবং নুর হোসেনকে প্রাণে মারার হুমকি দেয়। বর্তমানে নুর হোসেন প্রাণের ভয়ে পালিয়ে বেরাচ্ছে।

0 Comments
Thanks for your comments