লালমনিরহাট জেলা শহরের নিউ কলোনী ও ড্রাইভার পাড়া শিশুদের খেলার মাঠ ও ঈদগাহঁ মাঠ রক্ষার দাবীতে মঙ্গলবার দুপুর ১২টায় মানব বন্ধন করেছে এলাকাবাসী। নিউ কলোনী মাঠ রক্ষা কমিটির ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার ৩শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
মাঠ রক্ষা কমিটির আহবায়ক শামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, মাঠ রক্ষা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, সম্প্রতি রেলওয়ে ওই ঈদগাঁহ মাঠটি রেল কর্তৃপক্ষ মার্কেট তৈরী করার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে দরপত্র আহবান করে। প্রেক্ষিতে সেখানকার রেল কর্মকর্তার পোষ্য ও বসবাসকারীরা একত্রিত হয়ে খেলার মাঠ ও ঈদগাহঁ মাঠ রক্ষায় আন্দোলন শুরু করে। এক সময়ের ড্রাইভার পাড়া খ্যাত রেল কর্মকর্তাদের ছেলে-মেয়েদের খেলার মাঠ ও ঈদগাঁহ মাঠটি রক্ষায় সেখানে একটি মাঠ রক্ষা কমিটি গঠন করা হয়। রেল পোষ্য রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্যের একটি কমিটি হয়।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানববন্ধনে মাঠ রক্ষা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, এই মাঠ রেলওয়ে কর্মকর্তার ছেলে-মেয়েদের খেলার মাঠ। এখানে আমি ও আমার মতো অনেক ছেলে-মেয়ে এখানে ছোট থেকে খেলাধূলা করে বড় হয়েছি। পাশে একটি ঈদগাঁহ মাঠও আছে। দেশ স্বাধীনের পর থেকে প্রায় ৫’শ পরিবার এই মাঠটি ঈদগাহ মাঠ ও মৃত ব্যক্তির জানাজা আদায়ের কাজে এবং এলাকার স্কুল কলেজগামী শিক্ষার্থীরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। হঠাৎ রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা ওই মাঠটি মার্কেট করার জন্য টেন্ডারের মাধ্যমে লিজ প্রদান করেন। মানববন্ধন থেকে এলাকাবাসী মাঠটি রক্ষায় রেলওয়ে কর্তৃক উক্ত লিজ বাতিলের তীব্র দাবী জানান। রেল কর্তৃপক্ষ সেখানে মার্কেট নির্মান করলে জায়গাটি বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। তাই এই এলাকার শত শত মানুষ এই খেলার মাঠ ও ঈদগাঁহ মাঠ রক্ষা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। মানব বন্ধন শেষে রেলওয়ে বিভাগীয় ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এর আগেও এলাকাবাসী মাঠটি রক্ষায় প্রধানমন্ত্রীসহ রেলওয়ের উর্দ্ধতন কর্র্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেছেন।

0 Comments
Thanks for your comments