Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে চাঁদাবাজ কর্তৃক সাংবাদিক দম্পতি উপর সন্ত্রাসীদের হামলা মোবাইল ছিনতাই ॥ থানায় মামলা ॥

সুমন ইসলাম বাবু ॥ লালমনিরহাটে চাঁদাবাজ কর্তৃক দৈনিক পরিবেশের লালমনিরহাট প্রতিনিধি ও তার স্ত্রীর উপর সন্ত্রাসীদের হামলা। চাঁদাবাজ কর্তৃক মোবাইল ছিনতাই। থানায় মামলা দায়ের।
অভিযোগে জানা যায়, গত ৩০ জুন সকাল সাড়ে দশটায় দৈনিক পরিবেশ পত্রিকার প্রতিনিধি ও সাপ্তাহিক লালমনির খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাইসুল ইসলাম সেনা তার স্ত্রীকে নিয়ে ডায়বেটিকস পরীক্ষা করার জন্য মিশন মোড়স্থ ক্রিসেন্ট ডায়াগোনষ্টিক সেন্টারে রক্ত পরীক্ষার করে নিউ চমক হোটেলে নাস্তা খেতে বসলে ফেন্সিডিল খোড়, চাঁদবাজ আসাদুল তাদের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না পেয়ে চাঁদাবাজরা সাংবাদিক দপ্ততিকে শারীরিক নির্যাতন করে এবং মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায়।  এঘটনায় সাংবাদিক রাইসুর ইসলাম সেনা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় আসাদুল ও তার ভাই সবুজকে আসামী করে মামলা দায়ের করে।
এব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম মাহফুজার রহমান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Post a Comment

0 Comments