Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে ১৪ দলের জঙ্গী ও সন্ত্রাস বিরোধী দীর্ঘ ১২৩ কিলোমিটার মানববন্ধন


রাইসুল ইসলাম সেনা,লালমনিরহাট॥ লালমনিরহাট জেলার তিস্তা সড়ক সেতু থেকে বুড়িমারী স্থল বন্দরের জিরো পয়েন্ট পর্যন্ত দীর্ঘ ১২৩ কিলোমিটার জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন পালন করেছে লালমনিরহাট ১৪ দল। শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যপী তিস্তা-বুড়িমারী পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে জেলা আওয়ামীলীগ ও দলের অংগ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহন করে।
‘মুক্তিযুদ্ধের চেতনায়- সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানে এ মানববন্ধনে আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও জেলার ৫ উপজেলার ১৪ দলের নেত্রীবৃন্দসহ বিভিন্ন সমাজিক সংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, ছাত্র-শিক্ষক ও সমাজের সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।
মানববন্ধনে জেলার হাতিবান্ধা উপজেলার মেডিকেল মোড়ে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, হাতিবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সারওয়ার হায়াৎ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ।
এদিকে জেলা শহরের মিশন মোড় চত্বরে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসেন বাদল, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহরুন নাহার মেরী, জেলা জাসদের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মাহফুজ সাজু, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক লতিফা বেগম লাকী প্রমুখ।
তিস্তার মুস্তফী বাসষ্টান্ডে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও গোকুন্ডা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, আ’লীগ নেতা রিয়াজুল ইসলাম চাঁদ, আলমগীর হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ লক্ষ বাঙ্গালী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দেশ স্বাধীনে প্রান দিতে ভয় পায়নি। তাই বোমা মেরে নিরীহ মানষ হত্যা করে এ জাতিকে ভয় দেখানো যাবে না। মানবন্ধনে বক্তারা জঙ্গি, সন্ত্রাস ও মৌলবাদী গোষ্ঠি কতৃক নিরিহ মানুষ হত্যা করে দেশে অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে সোচ্চার, জঙ্গিবাদ প্রতিরোধে সকলের প্রতি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেই সাথে বক্তারা মানবন্ধনে দেশে জঙ্গিবাদ নির্মূলে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Post a Comment

0 Comments