Header Ads Widget

Responsive Advertisement

মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারুল বেগমের একি কান্ড !

লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাড়ীভাঙ্গা শাখা জাতীয়তাবাদী মহিলা দলের রেজুলেশন খাতা বিকৃত করাকে কেন্দ্র করে এলাকার বিএনপি সমর্থকদের মাঝে ব্যাপক তোলপাড়।
    জানা যায়, মোছাঃ পারুল বেগম বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের একজন সক্রিয় সদস্য। ২০১৩ সালের ১৯ জানুয়ারি তিনি ১নং ওয়ার্ড হাড়ীভাঙ্গা শাখা মহিলা দলের গঠিত নতুন কমিটিতে সাধারণ সম্পাদিকা মনোনীত হন।
তিনি এখনও ঐ পদেই বহাল আছেন। তার স্বামী মোঃ তোকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর একজন সক্রিয় সদস্য। লালমনিরহাট জেলা বি.এন.পি কার্যালয়ে ২০১৪ সালের ত্রি-বার্ষিক সম্মেলনে ১ নং ওয়ার্ড হাড়ীভাঙ্গা শাখার ৬০ সদস্য বিশিষ্ট গঠিত কমিটির মধ্যে তিনি ৫৫তম। তিনিও উক্ত পদে বহাল আছেন।
    মোছাঃ পারুল বেগম গত ৮ অক্টোবর উক্ত ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের অনুপস্থিতিতে তার স্ত্রীর কাছ থেকে সাংগঠনিক প্রয়োজনের কথা বলে জাতীয়তাবাদী মহিলা দলের রেজুলেশন খাতার মূল কপিটি নিয়ে যান। সাধারণ সম্পাদক বাড়ীতে এসে স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পেয়ে রেজুলেশন খাতাটির খোঁজ নিতে মোছাঃ পারুল বেগমের বাড়ীতে গেলে মোছাঃ পারুল বেগম রেজুলেশন খাতাটি ফেরৎ দিতে টালবাহনা শুরু করেন। বিষয়টি তাকে চিন্তিত করে তোলে, কারণ মহিলা দলের সভানেত্রী মোছাঃ মর্জিনা বেগম তাকে রেজুলেশন খাতাটি রাখার জন্য দিয়েছিলেন। অনেক টালবাহনার পর অবশেষে বিকৃত ও পাতা ছেড়া অবস্থায় রেজুলেশন খাতাটি তার কাছ থেকে উদ্ধার হয়। রেজুলেশনে মোছাঃ পারুল বেগম ও তার স্বামী তোকদার এর নামের উপর ওভার রাইটিং করে অন্য নাম লেখা হয়েছে, কিছু পৃষ্ঠা সরিয়ে ফেলা হয়েছে আবার কোন কোন পৃষ্ঠা পরিবর্তন করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকার বিএনপি সমর্থকদের মাঝে ব্যাপক তোলপাড় চলছে। সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম গত ১৬ অক্টোবর বিষয়টি লিখিতভাবে ওয়ার্ড সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনকে অবহিত করেছেন বলে জানা গেছে। মোছাঃ পারুল বেগম কি কারণে এমন কাজ করেছেন তা এখনও স্পষ্ট নয়।

Post a Comment

0 Comments